সেনবাগের ছাতারপাইয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৯

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগ উপজেলার অন্যতম ব্যাবসায়িক কেন্দ্র ছাতারপাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং আশপাশের বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি। সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা ঘটনাস্থল থেকে স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে ইত্তেফাককে জানান, গতকাল ছাতারপাইয়া বাজারের একটি লন্ড্রি থেকে প্রথমে আকশ্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।