চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ভারত সীমান্তে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের হামলায় ইয়াকুত মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে।
ইয়াকুত টেকেরঘাট এলাকার আব্দুল খালেকের পুত্র। শনিবার রাতে গাজীপুর ইউনিয়নের কেদারাকোর্ট এলাকার রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।
