মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩০

নুরুল আমিন খান পাঠান

গৌরীপুরের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা নুরুল আমিন খান পাঠানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষ্যে গৌরীপুরে মরহুমের পরিবার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে কবর জিয়ারত, কোরআনখানি, আলোচনাসভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। নুরুল আমিন খান পাঠান প্রথম নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান। পরে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দুই বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি একবার উপমন্ত্রী ও একবার জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি গৌরীপুরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায়ও অবদান রাখেন।