আপনার রাশিফল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

মুহম্মদ আনিসুল হক

৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৮ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৭। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: পান্না  ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)         

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। অতিরিক্ত ব্যয় পরিহার করার চেষ্টা করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। অসুস্থ পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের চাকরি হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। তীর্থভ্রমণে যেতে পারেন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। আপনজন কেউ শত্রুতা করতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। মনের মানুষের সঙ্গে কোনো মতানৈক্যে জড়াবেন না। সন্তানের চলাফেরায় নজর রাখুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মায়ের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে অসুস্থ মায়ের চিকিত্সার ব্যবস্থা করুন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। চলাফেরায় সতর্ক থাকুন। আবেগ সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।