বিদায় বললেন ইয়ান বেল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬

স্পোর্টস ডেস্ক

ইচ্ছা থাকলেও শরীরটা আর টানছে না। তাই ২১ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছর বয়সি ইয়ান বেল। চলতি মৌসুম শেষে ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি।

ইংলিশ এই ব্যাটসম্যান এক টুইটে হুট করেই এই ঘোষণা দেন।  ঘোষণাটা অবশ্য কিছুটা চমক হয়েই এসেছে। গত জুলাইয়ে ওয়ারউইকশায়ারের সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। খেলার কথা ছিল পরের মৌসুমে।

ক্যারিয়ারের পুরোটাই খেলেছেন তিনি ওয়ারউইকশায়ারের হয়ে। মাত্র ১০ বছর বয়সে যোগ দিয়েছিলেন কাউন্টি ক্লাবটিতে। ক্যারিয়ার শেষ করবেন তাদের হয়েই।

২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে বেল টেস্ট খেলেছেন ১১৮টি। ২২ সেঞ্চুরিতে করেছেন ৭,৭২৭ রান। দীর্ঘদিন ছিলেন ইংলিশ মিডল অর্ডারের ভরসা। পাঁচটি অ্যাশেজ জিতেছেন ১১ বছরে। পাঁচটি অ্যাশেজ জেতা মাত্র তৃতীয় ক্রিকেটার তিনি।

ব্যক্তিগত পারফরম্যান্সে সেরা সময় ছিল ২০১৩ অ্যাশেজে। দলের তিনটি জয়ে করেছিলেন তিন সেঞ্চুরি। রান করেছিলেন মোট ৫৬২। ২০১১ সালে ভারতের বিপক্ষে ৪-০ তে জেতা সিরিজে খেলেছিলেন ১৫৯ ও ২৩৫ রানের অসাধারণ দুটি ইনিংস।

বেল ওয়ানডে খেলেছেন ১৬১টি। করেছেন ৫,৪১৬ রান। এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে তার চেয়ে বেশি রান আছে কেবল ইয়ন মরগ্যান ও জো রুটের।

টেস্ট

n   ম্যাচ     ১১৮

n   রান      ৭৭২৭

ওয়ানডে

n   ম্যাচ     ১৬১

n   রান      ৫৪১৬