অস্ট্রেলিয়ার লড়াকু সংগ্রহ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

প্রথম টি-টোয়েন্টিতে ২ রানে হারের পর গতকাল অস্ট্রেলিয়ার সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। শুরুর দিকের ব্যাটসম্যানরা না পারলেও একটা লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পেরেছে অস্ট্রেলিয়া। ইংলিশ বোলারদের দাপটে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তোলে। 

অস্ট্রেলিয়া দুই ওভারের মধ্যেই ৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। এই বিপর্যয় সামলানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিস। ফিঞ্চ ৪০ ও স্টয়নিস ৩৫ রান করে আউট হন। শেষ দিকে ম্যাক্সওয়েল দ্রুত ২৬ রান করেন। কিন্তু ইংলিশ পেসাররা তাদের চড়ে বসতে দেননি।