পথশিশুদের কথা ভাবা দরকার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫২

প্রতিদিন রাস্তায়, মসজিদ, মন্দির, রেলস্টেশন কিংবা শপিংমলের সামনে পথশিশুদের হাত পেতে ভিক্ষা করতে দেখা যায়। কেউ খিদের কথা বলে, আবার কেউ বাবা-মায়ের অসুস্থতার কথা বলে হাত পাতে। তাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেয় অনেকে। তাদের নিয়ে আমাদের ভাবা দরকার। এই পথশিশুরা হাত পেতে দু-এক টাকা চায় ক্ষুধা মেটানো কিংবা চিকিত্সার জন্য। কিন্তু আমরা তাদের হাতে পাঁচ টাকা-দশ টাকা দিয়ে ভিক্ষাবৃত্তিতে উত্সাহিত করছি কি না তা-ও ভাবা জরুরি। তাই তাদের জন্য এমন কিছু করা উচিত, যাতে তাদের পেছনে আমাদের ব্যয়িত অর্থ যথাযথভাবে কাজে লাগে। এবং তাদেরও আর মানুষের সামনে হাত পেতে দাঁড়াতে না হয়।  

রকিবুল ইসলাম

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়