শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
শ্রীপুরে রাসেল মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের সুজন মিয়ার ছেলে। গতকাল লবলং খাল পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার বিকালে পাশের বাড়ির এক যুবক রাসেলকে ডেকে নিয়ে যায়। রাতে সে বাসায় না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ শনাক্ত করে স্বজনরা। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, লাশের শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রাতে দুর্বৃত্তরা ফেলে গেছে।
০
