ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী ও ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৮

গতকাল রবিবার ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী ও ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত হয়েছে। ১৯৮৯ সালের এই দিনে হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সমিতি এ দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। কোভিড-১৯ সংক্রমণজনিত মহামারি বিবেচনা করে এবারের কর্মসূচি কিছুটা ভিন্নভাবে বিন্যস্ত করে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষ্যে বরাবরের মতো ৬ সেপ্টেম্বর সকাল ৮টায় বনানীর কবরস্থানে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।