হংকংয়ে নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার প্রায় ৩০০

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০

হংকংয়ে স্থানীয় নির্বাচন স্থগিত করার প্রতিবাদে গতকাল বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ইয়াউ মাই তেই এবং মং ককে বিক্ষোভকারীরা জমায়েত হন। গতকাল বিকালে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১০৫ জন নারী। পুলিশ বিক্ষোভ দমনে পিপার স্প্রে নিক্ষেপ করে। রবিবার স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার করোনা মহামারির কারণে অন্তত এক বছরের জন্য নির্বাচন স্থগিত করেছে। বিরোধীরা বলছেন, নির্বাচনে খারাপ ফলাফল করবে বলেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। —সিএনএন