উত্তর সাইপ্রাসে তুরস্কের সামরিক মহড়া শুরু 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০

উত্তর সাইপ্রাসের বিচ্ছিন্ন প্রজাতন্ত্রে পাঁচ দিনের সামরিক মহড়া শুরু করেছে তুরস্কের সামরিক বাহিনী। এ মহড়া আগামী রোববার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্ক ভূমধ্যসাগরে তার বিতর্কিত সাইপ্রাস ও গ্রিস দ্বীপপুঞ্জের মাঝামাঝি তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে জাহাজ মোতায়েন করেছে। ওই জাহাজটি পাহারা দিতে যুদ্ধজাহাজের স্কট পাঠিয়েছে। এ নিয়ে সাইপ্রাস ও গ্রিস দাবি করেছে এটি তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল।

তুর্কি ভাইস প্রেসিডেন্ট জানিয়েছে, আমাদের ও তার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের সামরিক অগ্রাধিকার একই। রোববার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এরদোগান। এসময় তিনি অনুরোধ করেন, এ ইস্যুতে ইইউ যেন একতরফাভাবে গ্রিসের পক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করে।

আগামী ২৪-২৫ সেপ্টেম্বর ইইউ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংস্থাটির প্রভাবশালী সদস্য ফ্রান্স জানিয়ে দিয়েছে, সেখানে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: পাকিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

এরদোগানের অভিযোগ, ইউরোপের রাজনীতিবিদরা যে ধরনের উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, তাতে মনে হচ্ছে, তারা সমস্যার সমাধান চান না। ডয়চে ভেলের।

ইত্তেফাক/আরআই