ক্যাপশন নিউজ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪০

বিজ্ঞানীরা নতুন একটি গেমিং কনসোল আবিষ্কারের কথা জানিয়েছেন। যে কনসোলটি ব্যাটারি ছাড়াই চলতে পারবে আজীবন। নতুন কনসোলটির নাম দেয়া হয়েছে গেম বয়। এটি দেখতে খেলনা কিছু মনে হলেও এটি দিয়েই খেলা যাবে গেম। নেদারল্যান্ডসের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সি এবং ডেলফট ইউসিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা বলেছেন, গেম বয় এমন কনসোল যা দেখতে খেলনা মনে হতে পারে। কিন্তু এটা আসলে ভিডিও গেমিং কনসোল। এটা ব্যাটারি ছাড়াই জীবনভর ব্যবহার করা যাবে। গবেষকরা জানিয়েছেন, কনসোলটি এমন এক পদ্ধতিতে তৈরি করা হয়েছে যেখানে এর ব্যাটারি শক্তির মূল উত্স সূর্য। এমনকি এটি শক্তি সংগ্রহ করবে ব্যবহারকারীর কাছ থেকেও। যখন এটি ব্যবহার করা হবে তখন ব্যবহারকারীর হাত থেকেই এটি শক্তি নেবে এবং নিজে সচল থাকবে।