জাপানে আঘাত হেনে দক্ষিণ কোরিয়ার দিকে টাইফুন হাইশেন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৫

টাইফুন হাইশেন জাপানে আঘাত হানার পর গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে। টাইফুনের প্রভাবে জাপানে প্রবল বাতাস ও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এছাড়া লাখ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়ার সতর্কতাও জারি করতে হয়েছে।

আশঙ্কার চেয়ে জাপানে টাইফুনের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কেউশু দ্বীপের শত শত বাড়িঘর বিদ্যুিবহীন হয়ে পড়েছে। এছাড়া বেশ কিছু লোক সামান্য আহত হয়েছে বলে এনএইচকে টেলিভিশন জানিয়েছে। টাইফুন শক্তিশালী রূপ নিতে পারে এই আশঙ্কায় শত শত ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার সকাল থেকেই সবকিছু দ্রুত স্বাভাবিক হতে শুরু করে।

টাইফুনটি স্থানীয় সময় সকাল ৭টার দিকে উত্তরাঞ্চলীয় টিশুসিমা দ্বীপের ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৬ কিলোমিটার। ঝড়টি বড় ও শক্তিশালী রূপ নিতে পারে এ ধরনের পূর্বাভাস থাকলেও রবিবার রাত থেকে এটি দুর্বল হতে শুরু করে।