করোনা রাগবি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

দুনিয়া কাঁপানো ভাইরাস করোনা নাম দিয়ে চার দল নিয়ে দিনব্যাপী রাগবি টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ রাগবি ইউনিয়ন। গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেনাবাহিনী ৪৫-০ পয়েন্টে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফ্লেইম বয়েজ তৃতীয় এবং ভিক্টোরিয়া চতুর্থ হয়। সকালে উদ্বোধন করেন এনএসসির সচিব মাসুদ করিম এবং বিকালে পুরস্কার বিতরণ করেন ফেডারেশন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি।