ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির দুই ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন মিডফিল্ডার রিয়াদ মাহরেজ ও ডিফেন্ডার এমেরিক লাপোর্তে। ক্লাবটির পক্ষ থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও আক্রান্তদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। দুজনেই এখন সেলফ আইসোলেশনে আছেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম।
