ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের সহকারী ফিজিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে আইপিএলের এবারের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। তার আগে তিনি দুবার করোনা টেস্ট করান এবং দুবারের ফলাফল নেগেটিভ আসে। তবে তৃতীয়বারের ফল আসে পজিটিভ। দিল্লি আইপিএলের তৃতীয় দল, যাদের শিবিরে করোনা আক্রান্ত পাওয়া গেল। প্রথম দুটি দল হলো রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
