করোনা থাকলেও হবে অলিম্পিক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থাকুক আর না থাকুক, নির্ধারিত সূচি অনুযায়ীই আগামী বছর হবে টোকিও অলিম্পিক—জানিয়েছেন অলিম্পিক কমিটির (আইওসি) সহসভাপতি জন কোটস। করোনা ভাইরাসের কারণে চলতি বছরে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে চলে গেছে আগামী বছরে। চোখরাঙানি আছে আগামী বছরেও না হওয়ার। তবে কোটস জানিয়েছেন, তা সত্ত্বেও গেমস অনুষ্ঠিত হবেই। ২০১১ সালে জাপানে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির উদাহরণ দিয়ে কোটস বলেন, ‘গেমস অনুষ্ঠিত হবে। জাপানের অতীত ইতিহাস থেকে বলা যায়, ভয়াবহ প্রাকৃতির বিপর্যয়ের পরেও গেমস নতুনভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন সুড়ঙ্গের শেষ মাথায় একবিন্দু আলো দেখছি, কোভিড সত্ত্বেও তাই গেমস আয়োজনে আমরা প্রস্তুত।’