দূষণমুক্ত হোক বুড়িগঙ্গা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬

এক সময় বুড়িগঙ্গা নদী ঢাকার পরিবেশকে চাঙ্গা রাখত। বর্তমানে দূষণে দূষণে অবস্থা এমন হয়েছে যে নদীর পানির দুর্গন্ধে পাশ দিয়ে যাওয়া যায় না। যান্ত্রিক জলযানের বর্জ্যে, নদীর পাড়ে গড়ে ওঠা কল-কারখানার বর্জ্যে এবং জনগণের অব্যবহূত জিনিসপত্রে নদী বিষাক্ত হয়ে গেছে এবং নদীর মাছগুলো মারা যাচ্ছে। পানি ও বায়ু দূষণের ফলে নদী ও নদীর চারপাশের পরিবেশ মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। শুধু মাছ নয়, নদীর আশেপাশে বসবাসকারী জনগণ ও ছোট ছোট ছেলেমেয়ে, চলাচলকারী নৌযাত্রী সাংঘাতিক মানসিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। টেমস নদী লন্ডন শহরের এবং  হুগলি নদী কলকাতা নগরের শোভা বাড়িয়ে চলেছে, যা দেখে মন ভরে যায়। আর ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর পানিদূষণ জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নদীটিকে দূষণমুক্ত করে রাজধানী ঢাকার শোভা বৃদ্ধি করা হোক। এ ব্যাপারে  সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. লুত্ফুল  খাবির ফয়সাল

বাড়ি ১৩, সড়ক ১, সেকশন ১, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭