টুঙ্গিপাড়ায় যুবকের ইটের আঘাতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:২৯

গত রবিবার টুঙ্গিপাড়ায় মাছ শিকার নিয়ে কলহের জেরে যুবকের ইটের আঘাতে কাঞ্চন বিশ্বাস নামের গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাইবাজার গ্রামের অনিল বিশ্বাসের স্ত্রী। অভিযুক্ত যুবকের নাম রাজিব চৌধুরী। সে একই গ্রামের রবিন চৌধুরীর ছেলে। টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, রাজিবের মা কাঞ্চনের বাড়ির পাশে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। সেখানে এক পর্যায়ে ঝগড়া লাগলে কাঞ্চনকে ইট দিয়ে আঘাত করে রাজিব।