সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাটারফ্লাই মার্কেটিংয়ের (এলজি বাটারফ্লাই) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. মারুফুর রহমান খান এবং বাটারফ্লাই মার্কেটিংয়ের (এলজি বাটারফ্লাই) চিফ অপারেটিং অফিসার (সিওও) মুস্তাফিজুর রহমান সাজিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।—প্রেস বিজ্ঞপ্তি
