মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের জায়গায় অবৈধভাবে দোকানপাট, রেস্তোরাঁ, ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। এসব জমি দখলমুক্ত করার তেমন উদ্যোগ গ্রহণ করছে না সড়ক বিভাগ। শামীম রেজা, তুহিনসহ বেশ কয়েক জন ট্রাকচালক জানান, বিভিন্নভাবে ম্যানেজ করে চলছে তাদের ব্যবসা। হোটেলের মালিক সামসুলসহ অনেকে জানান, পেটের দায়ে এখানে দোকানপাট তৈরি করেছি। এ বিষয়ে সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, প্রধান সড়কের পাশে যেসব জমি আছে সেখান থেকে নিয়মিত ভাড়া তোলা হয়। কোনো অবৈধ স্থাপনা পরিষদের জায়গায় নেই।
