তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসলাইনের পাইপ ছিদ্র হয়ে বুদবুদ করে বের হচ্ছে অবিরত গ্যাস। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনাটি উপজেলা সদরের মির্জাপুর-ভাওড়া-কামারপাড়া সড়কের বাইমহাটি গ্রামের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনের। বাইমহাটি গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, পাইপের ফাটল দিয়ে দীর্ঘ দিন ধরে গ্যাস বের হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ ব্যাপারে তিতাস গ্যাসের টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মো. সুরুজ আল মামুন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। পাইপ মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
