গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৪৩ কেজি। স্থানীয়রা মাছটি একনজর দেখার জন্য ভিড় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে। সোমবার ভোররাতে দৌলতদিয়া পদ্মা নদীর কবিরপুর চর এলাকার আনন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে আনন্দ হালদার বলেন, জেলেদের সঙ্গে নিয়ে পদ্মার মাঝনদীতে জাল ফেললে ভোররাতে দৌলতদিয়া পদ্মা নদীর কবিরপুর চরে বাগাড় মাছটি ধরা পড়ে। পরে এটি দৌলতদিয়া ঘাট এলাকার দুলালের মাছের আড়তে নিলে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু শেখ ৪৩ কেজির বাগাড় মাছটি ১ হাজার ১৪০ টাকা কেজি দরে ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনে নেন। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯০০ টাকায় বিক্রি করে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে।
