বিশে বিশ!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা টনি মাইলসকে একটু বেশি-ই ভাগ্যবান বলতে হবে। লটারির টিকিট কিনে অনেকেই পুরস্কার জিতে থাকেন। কিন্তু টনি মাইলস একসঙ্গে ২০টি টিকিট কিনে ২০টি টিকিটেই জিতেছেন পুরস্কার! মজার বিষয়, তার কেনা প্রতিটি টিকিটেই তিনি ৫ হাজার ডলার করে পুরস্কার জিতেছেন। সব মিলিয়ে তার পুরস্কারের পরিমাণ ১ লাখ ডলার।

ভার্জিনিয়া লটারি থেকে ২২ আগস্টের পিক-৪ নাইট ড্রর জন্য ২০টি টিকিট কিনেছিলেন তিনি। ভেবেছিলেন যদি একটি টিকিটও পুরস্কার জেতেন তাতেই তিনি খুশি। কিন্তু প্রত্যাশার চেয়ে ঢের বেশি পেয়েছেন তিনি। তার কেনা ২০টি টিকিটের ২০টিতেই পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কারের ১ লাখ ডলার দিয়ে কিছু বিল মেটানোর পরিকল্পনা করছেন টনি মাইলস।—ইউপিআই