কিশোরের উপস্থিত বুদ্ধিতে জীবন বাঁচল দাদির

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

পিজে ব্রিউয়ার-লায়ে, বয়স মাত্র ১১ বছর। অথচ এই বয়সেই তার মধ্যে গড়ে উঠেছে অভাবনীয় দায়িত্ববোধ। বাড়িতে থাকা অসুস্থ দাদির দেখাশোনার কাজটি অনেকটা তাকেই করতে হয়। কিন্তু এদিন হঠাত্ করে দাদি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নিজেই গাড়ি চালিয়ে তাকে নিয়ে যান হাসপাতালে। সেখানে নিয়ে ভর্তি করানো থেকে শুরু করে সবকিছু নিজ হাতে সামলেছে এগারো বছরের পিজে ব্রিউয়ার। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানপোলিস অঙ্গরাজ্যে।

দাদি অসুস্থ হয়ে পড়ার পর তার রক্তে গ্লুকোজের পরিমাণ দারুণভাবে      নেমে বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছিল। এমন পরিস্থিতিতে আগে দাদিকে গ্লুকোজ দিয়ে বিপদের হাত থেকে রক্ষা করে শিশুটি। এরপর ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যায় দাদিকে। নাতির এমন দায়িত্বশীল আচরণে দারুণ উচ্ছ্বসিত দাদি। নাতির প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ওর বয়স মাত্র ১১ বছর। কিন্তু এই বয়সের একটি শিশু যা করে দেখিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার।—এনডিটিভি