আড়াইহাজার উপজেলার সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে মোট ১২টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে সর্বমোট ৩০৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উপলক্ষ্যে গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা তানমী শাহরীন, জেলা মত্স্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. সাইফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা বেগম ও মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা আইরিন নাহার সিথী প্রমুখ।
