মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো তেজগাঁও সার্কেল গতকাল সোমবার কাওরানবাজার এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী অভি চৌধুরী (২৫), সুমা বেগমকে (২৮) গ্রেফতার করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেজগাঁও থানায় দুটি নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর মেট্রো (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান।
