নওগাঁয় বিষ প্রয়োগে কৃষকের ১৫ হাজার আমের চারা নষ্টের অভিযোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০০:১১

নওগাঁর সাপাহারে এক নার্সারিতে রাতের আঁধারে বিষ প্রয়োগে প্রায় ১৫ হাজার আমের চারা ক্ষতি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর গ্রামে আতাউর রহমান নামে এক কৃষকের নার্সারিতে।

জানা গেছে, উপজেলার সৈয়দপুর গ্রামে কৃষক আতাউর রহমান দুই বিঘা জমিতে নার্সারি তৈরি আমের চারা ও আমবাগান তৈরি করেন। গত মঙ্গলবার রাতে কে বা কারা আমবাগান ও নার্সারিতে প্রবেশ করে আগাছা দমন করার উচ্চ ক্ষমতাসম্পন্ন বিষ প্রয়োগ করে। এতে প্রায় সব গাছ পুড়ে যায়।

আতাউর রহমান জানান, ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।