ইংরেজি
এস.এম.সারাফুল ইসলাম
সহকারী শিক্ষক (ইংরেজি)
শিরোমণি আলিম মাদরাসা, খুলনা
Punctuation
& Capitalization
The comma (,):
Comma সাধারণতএকটি sentence-এর ভেতরে বিভিন্ন clause, phrase অথবা word-গুলোকে আলাদা করার জন্যে ব্যবহূত হয়।
Example:Bangladesh, an over-populated country, is not rich.
Commas-এর ব্যবহার বিভিন্নভাবে করা হয় ।
একটি list-এর অনেকগুলো item-কে আলাদা করার জন্যে ‘comma’ব্যবহার করা হয়।
Example:The colours in his drawing room are green, black, and blue.
Direct speech-কে indirect speech থেকে আলাদা করার জন্যে inverted comma-এর পাশা-পাশি সাধারণ একটি comma ও ব্যবহার করা হয়।
Example:I said, “I’ll do the work.”
দুটি Clause-কে আলাদা করার জন্যে’ comma’ ব্যবহার করা হয়।
Example:I saw her in London, where I lived for twenty years.
দুটি adjective যখন usual order এর ব্যতিক্রম হিসেবে আসে তখন তাদেরকে ’comma’ দ্বারা আলাদা করা হয়।
Example:Tahsin has a short, little sister.
‘Month Day, year’ ফরম্যাটে তারিখ লেখার ক্ষেত্রে’comma’ ব্যবহার করা হয়।
Example:It was established on April 12, 1992.
কাউকে নাম ধরে সরাসরি সম্বোধনের ক্ষেত্রে নামের আগে’comma’ হয়।
Example:Thanks a lot for your hospitality, Ashraf.
Participial phrase-কে মূল clause থেকে আলাদা করার জন্যে ‘comma’ ব্যবহার করা হয়।
Example:Hearing the voice, I knew you.
Tag question-কে আলাদা করতে’ comma’ ব্যবহার করা হয়।
Example:He did the work, didn’t he?
The note of exclamation (!):
আকস্মিক এবং আবেগকম্পিত কোনো expression প্রকাশ করার জন্যে exclamatory sentence-এ Note of exclamation ব্যবহার করা হয়।
Example:Hurrah! We’ve won the game.? কাউকে Warn (সতর্ক) করার ক্ষেত্রেও ‘exclamation’ mark ব্যবহূত হয়।
Example:While walking through a forest, a father suddenly told his daughter, “Watch out!”
Direct order এর ক্ষেত্রেও ‘exclamation’ mark ব্যবহূত হয়।
Example:”Do not enter the room!”
