মো. নুরুল ইসলাম,সহকারী শিক্ষক,
বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, পাবনা
পদ
এবার নিচের বাক্য কয়টি থেকে ৫ ধরণের পদ খুঁজে বের করি।
“বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা
দরকার। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়ি
বেড়াতে যাওয়া। উচিত সবার সবাইকে ভালোবাসা।”
এখানে,
বিশেষ্য পদ- বাংলাদেশ, জনজীবন, আত্মীয়-স্বজন, বন্ধু, বাড়ি।
বিশেষণ পদ- বৈচিত্র্যময়।
সর্বনাম পদ- এই, সবার।
অব্যয় পদ- ও, ওই।
ক্রিয়া পদ- যাওয়া, দেখা, ঘুরে ঘুরে।
ক্রিয়া পদ সম্পর্কে আমাদের আরও যা-যা জানা প্রয়োজন
ক্রিয়ার কাল
(ক) আমি কাজটি করি (খ) আমি কাজটি করেছিলাম (গ) আমি কাজটি করব।
উপরের বাক্যগুলোতে ব্যবহূত করি, করেছিলাম, করব- এগুলো ক্রিয়া পদটির বিভিন্ন রূপ।
অর্থাত্ যে সময়ে কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো
হয়েছে। যেমন-
বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যত্ কাল। নিচের শব্দগুলোর রূপান্তর লক্ষ্য
করি-
ভবিষ্যত্ কাল বর্তমান কাল অতীত কাল
থাকব থাকি থেকেছিলাম
দেখব দেখি দেখেছিলাম
শুনব শুনি শুনেছিলাম
খাব খাই খেয়েছিলাম
বেড়াব বেড়াই বেড়িয়েছিলাম
ঘুরব ঘুরি ঘুরেছিলাম
পড়ব পড়ি পড়েছিলাম
খেলব খেলি খেলেছিলাম
