চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর থেকেই যেন রাহুর গ্রহণ লেগেছে পিএসজিতে। নেইমার, আনহেল ডি মারিয়াদের পর দলটির সপ্তম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এর কারণে স্বাভাবিকভাবেই ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন ফরাসি এই স্ট্রাইকার। অথচ আগের ম্যাচেই দুর্দান্ত এক গোল করে সুইডেনের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে জয় পাইয়ে দিয়েছিলেন এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর স্পেনের ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার, ডি মারিয়ারা। ধারণা করা হচ্ছে সংক্রমণটা হয়েছে সেখান থেকেই। এরপর একে একে লিয়ান্দ্রো পারেদেস, কেইলর নাভাস, মাউরো ইকার্দিরাও করোনা পজিটিভ সাব্যস্ত হন। নতুন মৌসুমে প্রথম ম্যাচটা আগামী ১০ সেপ্টেম্বর খেলার কথা পিএসজির। একগাদা খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় আদৌ সেটা সম্ভব হয় কিনা, তা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা।
