ছয় ঘণ্টার বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

সিলেট অফিস

মাত্র ছয় ঘণ্টায় সিলেট নগরীতে ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির পানিতে সিলেট নগরী সয়লাব হয়ে গেছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ওমর তালুকদার জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বৃষ্টি, জলাবদ্ধতা আর চলমান উন্নয়নের কাজের ভাঙাচোরা রাস্তাঘাটের দুর্ভোগের চিত্রই ফুটে ওঠে মঙ্গলবার।

স্থানীয়রা জানান, অনেক স্থানের ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতা তীব্র হয়। নোংরা পানি উপচে পড়ে সড়কের ওপর দিয়ে। যার কারণে ভোগান্তির মাত্রা আরো বেশি বৃদ্ধি পায়। লন্ডনী রোডের বসিন্দা ফাহিম আহমেদ জানান, বিদ্যমান ড্রেনটি খুবই সরু। ফলে ঐ এলাকার নোংরা পানি রাস্তা উপচে হাঁটু পানি হয়। অনেকে বলেছেন, ড্রেনটি প্রশস্ত করা প্রয়োজন।