তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে উপজেলা প্রকৌশল বিভাগের একটি রাস্তার ওপর পিলার থাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। তাড়াশ সদর হাসপাতালে যাতায়াতের বিকল্প এ পার্শ্ব রাস্তাটি প্রায় বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। গোলাম রাব্বানী সূর্য জানান, ৫০০ ফিটের মতো ছোট ঐ রাস্তাটি নির্মাণ করার সময় স্থায়িত্বের বিষয়টি ভেবে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার মধ্যে একটি পিলার পুঁতে দেয়। তাতে হালকা যানবাহন চলাচলে বাধা ছিল না। অভিযুক্ত আব্দুল খালেক পিয়াস বলেন, পৌর শহরের প্রধান বাইপাস সড়কটি খানাখান্দে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে চালকরা ভারী যানবাহন নিয়ে বিকল্প পার্শ্ব রাস্তাটিতে ঢুকে পড়েন। রাস্তাটির দুই পাশে পুকুর। মাঝে মাত্র দুই/তিনটি বসতবাড়ি। ভারী যানবাহন চলাচল করলে পুকুরে ধসে বিলীন হয়ে যাবে। বরং রাস্তাটি সুরক্ষার কথা চিন্তা করেই পূর্বের পিলারটির পাশে আরেকটি পিলার পুঁতে দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী বাবুল মিয়া দৈনিক ইত্তেফাককে বলেন, সরকারি রাস্তায় পিলার পুঁতে দেওয়ার নিয়ম নেই। শিগিগরই পিলার দুইটি অপসারণ করে স্বাভাবিক যানবাহন চলাচল নিশ্চিত করা হবে।
