বেনাপোল (যশোর) সংবাদদাতা
শার্শায় হাতকড়াসহ পালানোর ১৬ ঘণ্টা পর পুনরায় শামীম ও মামুন নামে দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের পালিয়ে যেতে সাহায্য করায় শাহাবুদ্দিন ও বিল্লাল নামে আরো দুই জনকে আটক করা হয়। সোমবার রাত ৯টার দিকে শার্শা থানার গোগা সীমান্তে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার তাদের ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। জব্দকৃত ফেনসিডিল গননার সময় সুযোগ বুঝে হাতকড়াসহ পালিয়ে যায় তারা। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক খোঁজাখুঁজির ১৬ ঘণ্টা পর আসামিদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
