তারাগঞ্জে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

তারাগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় রুস্তম আলী (৩০) নামে এক জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে রংপুর জেলহাজতে পাঠানো হয়। তারাগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার উপজেলার পাচানী হাজিরহাট এলাকার নদীর চরে ঐ গৃহবধূকে গণধর্ষণ করা হয়। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ২টার দিকে ধর্ষণের শিকার ঐ গৃহবধূকে উদ্ধার ও রুস্তমকে গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্যপরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।