রাজশাহীতে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর চারঘাটে শয়নকক্ষ থেকে মঙ্গলবার সকালে হাত-পা ও মুখ বাঁধা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেহেনা বেগম (৬০) উপজেলার অনুপমপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বেলাল হোসেনকে পুলিশ হেফাজতে নিয়েছে। চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ঐ নারীকে হত্যা করা হয়েছে।