কোটালীপাড়ায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কবিরুল ইসলাম করোনায় মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে করোনা নিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার বাদ এশা বর্ষাপাড়া মাদ্রাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।