কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং তার সন্তান ইউএনওর ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম আমাদের সন্তান ও তার পিতা আমাদের সহযোদ্ধা। তাদের ওপর যারা হামলা চালিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
