করোনাকালে সেবা বাড়িয়েছে ‘নগদ’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

করোনার অতিমারির প্রভাবে গত ছয় মাসে দেশে অনেক কিছুই যখন স্থবির হয়ে পড়েছে সে সময়েই সমাধান নিয়ে হাজির হয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’। ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’—এই মূলমন্ত্রটি মনে ধারণ করে শুরু থেকেই কাজ শুরু করে ‘নগদ’। যে কারণে শুরুর দিকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৬০ লাখ টাকা প্রদান করা হয় দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে। টানা লকডাউনের কারণে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে এমএফএসের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ১৭ লাখই বিতরণ করা হয় ‘নগদ’-এর মাধ্যমে। এই সময়েই বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিনে দুস্থদের মধ্যে ভাতা বিতরণেও প্রধানমন্ত্রী বেছে নেন কেবল ‘নগদ’কে। অতিমারির এই সময়টাকে মানুষ যাতে ঘরেই থাকে তার অংশ হিসেবে ভিসা ও মাস্টারকার্ড থেকে ‘নগদ’ ওয়ালেটে টাকা নিয়ে আসার ব্যবস্থা করে ‘নগদ’। —প্রেস বিজ্ঞপ্তি