ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা গত সোমবার ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডির সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলমসহ অন্যান্য পরিচালক অংশ নেন