তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইট ক্লাবে গুলি চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুই সদস্যকে মোট ২৭৬৮ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় সোমবার আদালত এই রায় ঘোষণা করেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৭ সালে নববর্ষ উদযাপনের প্রাক্কালে উজবেক নাগরিক আব্দুল কাদির মাশারিপভ নামে এক সন্ত্রাসী ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করে। এরমধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।
একই সঙ্গে লাইসেন্সবিহীন অস্ত্র বহন এবং আরো ৭৯ জনকে হত্যা প্রচেষ্টার জন্য তুর্কি আদালত দায়েশের এক সন্ত্রাসীকে ১,৩৬৮ বছর কারাদণ্ড দিয়েছে।
আরও পড়ুন: সৌদির বিমান হামলায় এ পর্যন্ত সাড়ে ৩ হাজার ইয়েমেনি শিশু নিহত!
উল্লেখ্য, ২০১৭ সালে ইংরেজি নববর্ষ উপলক্ষে ইস্তাম্বুলের রিনা নাইটক্লাবে জড়ো হওয়া মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। পরে হামলায় দায় স্বীকার করে ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস।
ইত্তেফাক/আরআই
