নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। গতকাল মঙ্গলবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলার মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। একইসঙ্গে আজ বুধবার আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রেখেছে আদালত।
গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে করা মামলায় পাপিয়া ও সুমনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপরই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচার। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে সর্বশেষ সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এসআই আরিফুজ্জামান। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষ হওয়ায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করে দেয় আদালত।
