খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

খাগড়াছড়ির মহালছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গত সোমবার রাতে মামলা করেছেন। স্থানীয় নতুন পাড়া গ্রামের বাসিন্দা আলিম উদ্দিনের ছেলে আল আমিনের (২৭) নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন জনকে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করেছে।