ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার আলোচনা সভায় অংশ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তার ব্যবস্থা করে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। বেলা ১১টার দিকে সভা শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রদলের নেতারা যথাসময় উপস্থিত না হওয়ায় তা আধা ঘণ্টা পরে শুরু হয়।
বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী সভায় উপস্থিত হন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, সহকারী প্রক্টর মো. বদ্রুজ্জামান ভুইয়া, সহকারী প্রক্টর সীমা ইসলামসহ প্রক্টর টিমের ১০ থেকে ১২ জন সদস্যের সঙ্গে ছাত্রদলের নেতাদের সভাস্থলে প্রবেশ করেন।
আরো পড়ুন : পঞ্চম দিনের মতো মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘ছাত্রদলের নেতারা আমাদের সহযোগিতা চেয়েছিল। আমরা তাদের সহযোগিতা করেছি। আমাদের কাজ সবাইকে সহযোগিতা করা।’
ইত্তেফাক/ইউবি
