মুম্বাইয়ের জেলে রিয়া চক্রবর্তী  

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১

মাদককাণ্ডে গ্রেফতার হওয়া প্রয়াত ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে মুম্বাইয়ের বাইকুল্লা জেলে পাঠানো হয়েছে। বুধবার সকালে তাকে জেলে পাঠানো হয়। 

জানা গেছে,  মঙ্গলবার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসেই রাত কাটে রিয়া চক্রবর্তীর। বেশি রাত হওয়ায় গতকাল তাকে আর কারাগারে পাঠানো হয়নি বলে জানিয়েছেন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসের কর্মকর্তারা।    

এদিকে গতকাল গ্রেফতার হওয়ার  রিয়া চক্রবর্তী নিজের সব দোষ স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে। পরে ভিডিও শুনানিতে একজন ম্যাজিস্ট্রেট রিয়ার জামিনের আবেদন বাতিল করে তাকে ১৪ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর ফলে আগামী ২২ সেপটেম্বর পর্যন্ত রিয়াকে জেলেই থাকতে হবে বলে জানা গেছে। তবে এরমধ্যে রিয়া জামিনের আবেদন করতে পারেন। 

ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তী। ২০১৭ সাল থেকে মাদক চক্রের সঙ্গে সরাসরি কারবার এবং লেনদেনে অভিনেত্রী এবং তার ভাই যুক্ত ছিলেন বলে জানা যায়। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার বাড়ি থেকে ল্যাপটপ-সহ যে সমস্ত ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, সেখান থেকেই সামনে আসতে শুরু করে একাধিক তথ্য।

ইত্তেফাক/এআর