অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চীনা সাংবাদিকদের বাড়িতে তল্লাশির অভিযোগ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৯

গত জুনে চীনা সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল অস্ট্রেলিয়ান গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার এমনটি জানিয়েছে চীনের দুটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ।

কূটনৈতিক টানাপোড়েনের জেরে অস্ট্রেলিয়ার দুই সাংবাদিক চীন ছাড়ার একদিন পরই এমন অভিযোগ আনা হলো।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চীনা সাংবাদিকদের এই ব্যাপারে কিছু না বলার জন্য বলা হয়েছিল। তবে এই অভিযোগের বিষয়ে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এখনো কোনো কিছু বলা হয়নি। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়,  গত ২৬ জুন চীনা সাংবাদিকদের বাড়িতে তল্লাশী চালায় অস্ট্রেলিয়ান গোয়েন্দা কর্মকর্তারা। তবে ঠিক কতজন সাংবাদিকের বাড়িতে এই তল্লাশী চালান হয়েছিল সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। 

এদিকে চীনের আরেক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে র্প্রতিবেদনে বলা হয়, চীনের সাংবাদিকদের জিজ্ঞাবাদ করেন অস্ট্রেলিয়ান গোয়েন্দা কর্মকর্তারা । এ সময় তাদের কম্পিউটার এবং স্মার্টফোনও জব্দ করা হয়।

সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক চেং লেইকে আটক করেছে চীন। যদিও চীন সরকারের পক্ষ থেকে তখন এই আটকের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এরপরই চীন ছাড়েন অস্ট্রেলিয়ান সাংবাদিক  বিল বার্টলেস এবং মাইক স্মিথ। করোনা নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানানোর পরই চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে থাকে অস্ট্রেলিয়ার। 

ইত্তেফাক/এআর