দুইদিন ব্যাপী ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট সামিট-২০২০’ শুরু ১৮ সেপ্টেম্বর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫

দুইদিন ব্যাপী স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান প্রথমবারের মত আয়োজন করতে চলেছে ভার্চুয়াল ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট সামিট-২০২০’। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর এ সামিট অনুষ্ঠিত হবে। 

এতে স্পন্সর হিসেবে আছে স্বাস্থ্য বন্ধু আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক ও রেডিও কার্নিভাল। সামাজিক ও মানবিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা বিশ্বের কাছে তুলে ধরতে এবং যুব সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেই অর্গানাইজেশানটির এই আয়োজন।

স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান বিশ্বাস করে তারুণ্যের শক্তিতে। যুগে যুগে তরুণরাই সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছে আলোর দিকে। তাদের ওপর নির্ভরশীল আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের পক্ষে এই দায়িত্বপালনের ভার তখনই সামলানো সম্ভব, যখন তারা সু্যোগ পাবে দক্ষতা অর্জন ও আত্ম-উন্নয়নের। আর তাই এই অর্গানাইজেশান কাজ করে চলেছে তরুণদের দক্ষতা অর্জন ও চর্চার সুযোগ তৈরি করে দিতে।

আরও পড়ুন: থানায় গাড়িচালককে পিটিয়ে হত্যা মামলায় তিন পুলিশের যাবজ্জীবন

‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট সামিট২০২০’তে ২৫টি দেশের প্রায় ১ হজার তরুণ অংশ নিচ্ছে। এই সামিটের জন্য কাজ করছে ৪০ জন ভলান্টিয়ার এবং ৫০ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর।

সামিটের মাধ্যমে তরুণরা পাবে সামাজিক ও মানবিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা, দায়িত্ব ও দক্ষতা অর্জনসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের সু্যোগ এবং আরও থাকছে বিভিন্ন দেশের যুব উন্নয়ন এর সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুপ্রেরণামূলক কিছু অভিজ্ঞতা শোনা এবং তাদের থেকে কিছু মূল্যবান উপদেশ নেওয়ার সুযোগ। 

আর আপনি যদি  যুব উন্নয়ন এ অবদান রাখতে ইচ্ছুক হন, তাহলে এটি আপনার জন্য হতে পারে একটি বড় সুযোগ! আপনিও অংশ নিয়ে পেতে পারেন বহির্বিশ্বের কাছে নিজের চিন্তা ও কাজকে তুলে ধরার সুবর্ণ সু্যোগ।

ইত্তেফাক/এএএম