বুধবার ( ৯ সেপ্টেম্বর) রাতে টেকনাফের খুরের ঘাট, সাবরাং মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন সময় একটি সন্দেহজনক মোটর সাইকেলকে থামার সংকেত দিলে মোটর সাইকেলটি সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করলে মোটর সাইকেলের আরোহীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেই ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৫৬,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অন্যদিকে অপর একটি অভিযানে গতকাল মঙ্গলবার রাতে আনোয়ারা থানাধীন গলাকাটা ঘাটের অদূরে একজন সন্দেহজনক লোককে থামার সংকেত দিলে লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা দৌড়ে উক্ত লোকটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত লোকটির পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেট হতে ২৩ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত লোকটি দক্ষিণ পূর্ব পাড়ার ২ নং ওয়ার্ডের আনোয়ারা থানার মৃত আবুল কালামের ছেলে মোঃ শাহাবুদ্দিন (২৮)।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও ইয়াবা ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে টেকনাফ ও আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইত্তেফাক/এসআই

