শারীরিক অবস্থার উন্নতি হয়নি অভিনেতা সাদেক বাচ্চুর। ঠাণ্ডা-জ্বর বেড়েছে সাথে শ্বাসকষ্ট। এখন অক্সিজেনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।
এখন খুব একটা ভালো নেই সাদেক বাচ্চু। এর আগে উনার হার্টে সমস্যা ছিল, সেটা বেড়েছে। গতকাল থেকে বুকে ব্যথা দেখা দিয়েছে। তবে করোনা হয়েছে কিনা, এখনই বলা যাচ্ছে না। কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে ডাক্তার। আজ পরীক্ষার ফল জানা যাবে।
করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অভিনেতা সাদেক বাচ্চু। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চলের গেলেও অবস্থার পরিবর্তন হয়নি।
