কিশোরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে গ্রামীণ সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে থাকলেও নেওয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগ। চরম ভোগান্তির শিকার হচ্ছে এসব রাস্তা দিয়ে চলাচলরত সাধারণ মানুষ। বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আমার ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলো একেবারে বেহাল। এর মধ্যে কাচারীপাড়া থেকে ময়নাকুড়ি রাস্তাটি পাকাকরণের জন্য এলজিইডি দপ্তরে তালিকা দিয়েছি। বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান বলেন, আমার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ কাঁচা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, চলাচলের অনুপযোগী সড়কের ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে তালিকা নিয়ে পাকাকরণের ব্যবস্থা করা হবে।
